NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

বিশ্বরেকর্ড করে এক নম্বরে আমি, অনেক পরে কোহলি : পাক ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ০২:১৩ পিএম

>
বিশ্বরেকর্ড করে এক নম্বরে আমি, অনেক পরে কোহলি : পাক ক্রিকেটার

ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি। দীর্ঘদিন পর আবার ছন্দে ফিরেছেন। কিন্তু এমন সময় অবাক করা এক দাবি করে বসলেন পাকিস্তানি ব্যাটসম্যান খুররম মঞ্জুর। তার দাবি, তিনিই বিশ্বের এক নম্বর, বিরাট কোহলি তার অনেক পরে।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন পাক ব্যাটার।

তিনি বলেন, বিরাট কোহলির সঙ্গে আমি নিজের তুলনা টানছি না। ঘটনা হলো, পঞ্চাশ ওভারের ক্রিকেটে যারা টপ টেনে রয়েছে, আমি তাদের মধ্যে এক নম্বরে। কোহলি আমার অনেক পরে রয়েছে। প্রতি ৬ ইনিংসে কোহলির একটি সেঞ্চুরি আছে। সেখানে প্রতি ৫.৬৮ ইনিংসে আমার একটি শতরান আছে। এটা বিশ্বরেকর্ড। গত দশ বছরে আমার গড় ৫৩। লিস্ট ক্রিকেটে আমি বিশ্বের পাঁচ নম্বরে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে গেলেও পাকিস্তানের জাতীয় নির্বাচকরা তাকে দলে নেননি বলেও দাবি করেন তিনি।

খুররম বলেন, শেষ ৪৮টি ইনিংসে ২৪টি সেঞ্চুরি করেছি আমি। লিস্ট এ ক্রিকেটে ৮-৯টি রেকর্ড রয়েছে আমার। তবুও আমাকে নেওয়া হয়নি।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটে খুররমের। পাক দলের হয়ে ১৬টি টেস্ট আর ৭টি ওয়ানডে খেলেন তিনি। সবশেষ ২০১৬ সালের এশিয়া কাপে পাকিস্তানের হয়ে খেলেছিলেন মনজুর।