NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন বৈশাখী


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩৭ এএম

>
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন বৈশাখী

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বৈশাখী টিভি। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে বৈশাখী টিভি টাইব্রেকারে ৪-২ গোলে চ্যানেল আইকে পরাজিত করে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন বৈশাখী। 

এবারের টুর্নামেন্টে ৩২ টি মিডিয়া হাউজ অংশ নিয়েছিল। পাচ দিন ব্যাপী চলা টুর্নামেন্ট আজ সমাপ্ত হয়েছে। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শেখ মোঃ আসলাম প্রধান অতিথি হিসেবে ফাইনালে ট্রফি প্রদান করেন। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ারের হেড অফ মার্কেটিং জেসমিন জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন বৈশাখী টিভি ট্রফি, মেডেল ছাড়া আর্থিক ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছে।

আজ সকালে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। চ্যানেল আই ১-০ গোলে ডিবিসিকে এবং বৈশাখী টিভি ৩-০ গোলে কালবেলাকে পরাজিত করে।