NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০৬:৫৫ এএম

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

 

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আটলান্টিক সিটির ১৬, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্হিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি ইনক এর  উদ্যোগে  ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ২২ মে,রবিবার রাতে।ঈদ পুণর্মিলনীর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, ইসলামিক আলোচনা ও ইসলামি সংগীত পরিবেশন।

অনুষঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবাস প্রজন্মের মায়াজ বিন মাঈন,জিয়াফ হাসান।ইসলামী সংগীত পরিবেশন করেন প্রবাস প্রজন্মের ফাতিহা, তাহিয়াতুল, আরুফা, মারদিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: নূর নবী ও সভাপতিত্ব করেন মো:বুরহান উদ্দীন।

ইসলামিক আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো:মানজুরুল ইসলাম,শেখ তৌফিক আজিজ প্রমুখ ।

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির কার্যক্রম সুধীজনদের কাছে তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ইকবাল হোসেন। তিনি সুধীজনদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

অনুষ্ঠানে আটলান্টিক কাউনটিতে বসবাসরত প্রবাসী  বাংলাদেশীরা সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহন করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলার উপস্হিতি ছিল লক্ষ্যণীয় ।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি ইনক এর পক্ষে মো:ইকবাল হোসেন ও মো:আব্দুর রহিম ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।