NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

কানাডায় বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক’র আত্মপ্রকাশ ২৮ জানুয়ারি


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫৭ এএম

কানাডায় বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক’র আত্মপ্রকাশ ২৮ জানুয়ারি

পরিবেশ বিষয়ক সচেতনতায় নিয়োজিত বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বিইএন) কানাডায় কার্যক্রম শুরু করেছে। আগামী ২৮ জানুয়ারি বিইএন কানাডার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এ উপলক্ষে পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বাংলাদেশের করণীয় নিয়ে এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। বাঙালি পাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থ সংলগ্ন ৫ মেসি স্কয়ারের পার্টি রুমে অনুষ্ঠেয় এই আলোচনা চলবে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।

প্রসঙ্গত, বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি এবং তাদের আন্তর্জাতিক বন্ধুদের বিশ্বের পরিবেশ বিপর্যয় এবং বাংলাদেশে তার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন করে পরিবেশ রক্ষায় তৎপর হতে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে ১৯৯৮ সালে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের জন্ম হয়।

 

প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের মেধা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের পরিবেশ উন্নয়নে এই সংগঠন বিভিন্ন সময় সুপারিশ এবং পরামর্শ প্রণয়ন করেছে। কোনো সংস্থার অর্থায়ন ব্যতিরেকে কেবলমাত্র সদস্যদের উদ্যোগেই এর কর্মকাণ্ড পরিচালিত হয়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া,অষ্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়া ও জাপানে এই সংগঠন সক্রিয় রয়েছে। তারই ধারাবাহিকতায় কানাডায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে।