NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১, ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি? বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কেতনের টাকায় জীবন সাজাতে চেয়েছিল সিয়া-চেতন টাইব্রেকারে জার্মানির বিদায় ঘণ্টা বাজাল প্যারাগুয়ে সেই ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন কঙ্গনা ও বীর ২০৩৮ সালে ৬৪ দলের ফিফা বিশ্বকাপ আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের বড় ঘোষণা ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের
Logo
logo

চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি ৯৩ বর্ষী অলড্রিনের বিয়ে


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০৮:৩৩ এএম

>
চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি ৯৩ বর্ষী অলড্রিনের বিয়ে

বয়স কেবলই সংখ্যা মাত্র! সেটাই যেন হাতে-কলমে প্রমাণ করে দিলেন মার্কিন মহাকাশচারী বাজ অলড্রিন। নিজের ৯৩তম জন্মদিনে দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। 

স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) টুইট করে বিয়ের খবর জানিয়েছেন তিনি। 

১৯৬৯ সালে ইতিহাসে প্রথমবার চাঁদে পা রেখেছিলেন তিনি মহাকাশচারী। অ্যাপেলো ১১ মিশনের তিন মহাকাশচারীর মধ্যে অন্যতম বাজ অলড্রিন ওরফে এডুইন অলড্রিন। তিনি দ্বিতীয় মানুষ হিসেবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন। নিজের ৯৩তম জন্মদিনে প্রেমিকা ড আনসা ফওরের সঙ্গে বিয়ে সেরে ফেললেন। এ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়ছিল।

টুইটারে বিশেষ দিনটির কথা উল্লেখ করে অলড্রিন লেখেন, ৯৩তম জন্মদিনে মহাকাশের কিংবদন্তি সম্মানে সম্মানিত করা হলো। আমার দীর্ঘদিনের প্রেমিকার ড. আনসা ফওরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। বিয়ে উপলক্ষে লস অ্যাঞ্জেলস ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবক বয়সে পালিয়ে বিয়ে করার মতো উত্তেজনা অনুভব করছি।

এর আগে তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অলড্রিন। ভেঙেছে তিনটি দাম্পত্যই। শেষপর্যন্ত দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অলড্রিন। তার নতুন জীবনের শুরু পরই শুভেচ্ছায় ভাসছেন অলড্রিন দম্পতি। 

টুইটারে তাদের শুভেচ্ছা জানিয়ে নেটিজেনরা লেখেন, আপনি তো চাঁদে পৌঁছে গিয়েছেন। কেউ কেউ লিখেছেন, শুভেচ্ছা। ৯৩ বছরে নতুন জীবন শুরু করলেন।