NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ৫, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

৪ বছরে পাকিস্তানে নিহত ৪২ জন সাংবাদিক


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৮ এএম

>
৪ বছরে পাকিস্তানে নিহত ৪২ জন সাংবাদিক

পেশাগত দায়িত্ব পালনের দায়ে গত চার বছরে পাকিস্তানে নিহত হয়েছেন ৪২ জন সাংবাদিক। দেশটির পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী মুর্তজা জাভেদ আব্বাসি শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটকে নিশ্চিত করেছেন এ তথ্য।

সিনেটের শুক্রবারের অধিবেশনে মন্ত্রী বলেন, ‘গত চার বছরে পাঞ্জাবে ১৫ জন, সিন্ধে ১১ জন, খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন এবং বেলুচিস্তানে ৩ জন— মোট ৪২ জন সংবাদিক নিহত হয়েছেন এবং তাদের প্রত্যেকেই সন্ত্রাসীদের বন্দুকহামলার শিকার।’

লিখিত বিবৃতিতে মন্ত্রী আরও বলেন, পাঞ্জাবে সাংবাদিক হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে দু’জন বর্তমানে জামিনে আছেন। এছাড়া সন্দেহভাজন আরও ৮ জন পলাতক অবস্থায় আছেন।

এছাড়া সিন্ধুতে ৪ জন খাইবার পাখতুনখোয়ায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলুচিস্তানে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে সন্দেহভাজনদের ধরতে সেখানে অভিযান চালাচ্ছে বেলুচিস্তান পুলিশ।

শুক্রবারের অধিবেশনে সিনেট সদস্য মুশতাক আহমেদ বলেন, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলো একদিকে সাংবাদিকদের নিরাপত্তা দানে ব্যর্থ, অন্যদিকে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার ব্যাপারেও উদাসীন।

জবাবে সংসদীয় মন্ত্রী বলেন, সরকারকে নানা প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হচ্ছে বলে দ্রুত অপরাধীদের আওয়াতায় আনা যাচ্ছে না। তবে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, প্রতিবেদন উপস্থাপনের পর বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেট সদস্য দানেশ কুমার শুক্রবারের অধিবেশনে বলেন, গত চার বছরে বেলুচিস্তানে ৩ জন নয়, নিহত হয়েছেন অন্তত ১০ জন সাংবাদিক।