NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী? মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল
Logo
logo

শ্রীলঙ্কার জন্য কারও মুখাপেক্ষী হয়ে বসে থাকেনি ভারত


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৪:১০ এএম

>
শ্রীলঙ্কার জন্য কারও মুখাপেক্ষী হয়ে বসে থাকেনি ভারত

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময়ে কারও মুখাপেক্ষী হয়ে বসে থাকেনি ভারত। দেশটিকে পুনরুদ্ধারের জন্য যা ঠিক সেটাই করেছে। 

কলম্বো সফরে গিয়ে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।  তিনি বলেন, আমরা দৃঢ় ভাবেই মনে করেছি, শ্রীলঙ্কার ঋণদাতারা কলম্বোকে বেহাল অবস্থা থেকে উদ্ধারের জন্য ব্যবস্থা নেবে। তবে ভারত অন্য কারও পদক্ষেপের জন্য বসে থাকেনি। আমরা আইএমএফকে আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছি, যাতে শ্রীলঙ্কা সম্পর্কে এগিয়ে যেতে পারে। 

১৬ জানুয়ারি আইএমএফকে চিঠি দিয়ে অর্থ জোগানের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। চীন, জাপান, ভারত প্রয়োজনীয় অর্থ ঋণ দেওয়ার আশ্বাস দিলে তবেই আইএমএফেএর প্যাকেজ শ্রীলঙ্কার জন্য ছাড়া হবে।

জয়শঙ্কর বলেন, ভারত বিশ্বস্ত প্রতিবেশী, আস্থাভাজন অংশীদার।

ভারত জানিয়েছে, জ্বালানি, পর্যটন, পরিকাঠামোর মতো ক্ষেত্রে ভারত অদূর ভবিষ্যতে বড় মাপের বিনিয়োগ করতে চায়। এই মুহূর্তে জ্বালানিকেই শ্রীলঙ্কার সবচেয়ে বড় সঙ্কট হিসাবে চিহ্নিত করেছেন জয়শঙ্কর। তার কথায়, গোটা অঞ্চলে জ্বালানি ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। একমাত্র তা হলেই শ্রীলঙ্কা এর সুবিধা নিতে পারবে।