NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পানি কমলেও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৯ এএম

পানি কমলেও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা : এবার সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি যেভাবে বেড়েছে তা নিয়ন্ত্রণের বাইরে বলে শঙ্কা প্রকাশ করেছে মন্ত্রিসভা। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি কমে গেলেও সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানান।

তিনি বলেন, সুনামগঞ্জে সাড়ে সাত হাজার মেট্রিক টন খাবার মজুত ছিল। পাঁচ হাজার মেট্রিক টন রক্ষা করা গেছে। বন্যার ভয়াবহতার কথা বর্ণনা করে তিনি বলেন, রাস্তা ঘাট থেকেও পাঁচ ছয় হাত উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে তিনি তিনি বলেন, পানি চলে যাওয়ায় সন্তুষ্ট না হতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। আবার পানি আসলে যেন প্রস্তুত থাক।