NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী? মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল
Logo
logo

৫ বছরের বিতর্কের পর জানাল ব্রিটিশ গির্জা সমকামীরা ঈশ্বরের আশীর্বাদ পাবেন, তবে বিয়ের অনুমোদন নয়


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ০২:২৪ এএম

>
৫ বছরের বিতর্কের পর জানাল ব্রিটিশ গির্জা সমকামীরা ঈশ্বরের আশীর্বাদ পাবেন, তবে বিয়ের অনুমোদন নয়

সমকামী দম্পতিরা ইংল্যান্ডের গির্জায় আশীর্বাদ নিতে আসতে পারবেন। কিন্তু কোনোভাবেই সমলিঙ্গের বিয়ের অনুমোদন মিলবে না গির্জায়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গির্জা। গত পাঁচ বছর ধরে চলা বিতর্ক ও আলোচনার পরে এ তথ্য জানানো হয়। 

ব্রিটিশ গির্জার পক্ষ থেকে জানানো হয়, সমকামী দম্পতিরা আশীর্বাদ নিতে গির্জায় আসতে পারেন। কিন্তু সমকামী বিয়েতে অনুমতি দেওয়া হবে। বিয়ে কেবল নারী ও পুরুষের মধ্যেই হতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সমকামী বিয়ে ও যৌনতার অন্যান্য বিষয়সহ নানা বিষয়ে গির্জার সুপারিশ চূড়ান্ত করতে মঙ্গলবারই বিশপরা বৈঠক করেন। এ সুপারিশগুলো আগামী মাসে গির্জার আইন প্রণয়ন সংস্থা জেনারেল সিনাডে পেশ করা হবে। তার আগেই চার্চ জানিয়েছে, সমকামী দম্পতিরা গির্জায় প্রার্থনাসহ অন্য বিষয়ে যোগ দিতে এলে তার অনুমতি দেওয়া হবে। 

উল্লেখ্য, ২০১৩ সালে ব্রিটেনে সমকামী বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু চার্চ এখন পর্যন্ত এটিকে স্বীকার করেনি।

ক্যান্টরবেরির আর্কবিশপ জাস্টিন ওয়েলবি জানিয়েছেন, নতুন প্রস্তাব কারও কারও কাছে গ্রহণীয় মনে হতে পারে। তবে বাকিদের কাছে তা যথেষ্ট নাও মনে হতে পারে। তার মতে, এই অবস্থান সমকামিতার প্রশ্নে চার্চ অব ইংল্যান্ডের দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যকে প্রতিফলিত করে।