NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ৫, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

বিশ্বজুড়ে শনাক্ত দেড় লাখের ওপর, মৃত্যু ছাড়িয়েছে ১ হাজার


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৭ পিএম

>
বিশ্বজুড়ে শনাক্ত দেড় লাখের ওপর, মৃত্যু ছাড়িয়েছে ১ হাজার

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ১৮৮ জন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬২৫ জন।

এর আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩ হাজার ৮৯৭ জন। আর মারা যান ৮০৩ জন। এতে দেখা যাচ্ছে, আগের দিনে তুলনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া গেছে।

মহামারি শুরুর পর এখন পর্যন্ত সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৫৫৯ জন। আর মারা গেছেন ৬৭ লাখ ৩২ হাজার ১৩৮ জন।

গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে ৫৪ হাজার ১৮৮ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে।

আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানিও হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে জাপানে মারা গেছেন ২৮৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জন মারা গেছেন জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ৮৫ জন মারা গেছেন মেক্সিকোতে।