NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বিশ্ববিদ্যালয়ের সব স্তরে দুর্নীতি-স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৮ এএম

>
বিশ্ববিদ্যালয়ের সব স্তরে দুর্নীতি-স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সব স্তরে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ করে গড়ে তুলতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চাহিদাভিত্তিক নতুন নতুন বিষয় অন্তর্ভুক্তিকরণ এবং যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করার তাগিদ দেন।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণকারী ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রোববার (১৯ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সাক্ষাৎকালে উপাচার্যরা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়সহ তাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করায় উপাচার্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি অনেকটাই কমেছে।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।