NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

‘বাংলাদেশ ডে প্যারেড’র প্রস্তুতি সভা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৬ পিএম

‘বাংলাদেশ ডে প্যারেড’র প্রস্তুতি সভা

নিউইয়র্ক: আসছে গ্রীষ্মে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হবে। এতে লাল-সবুজের বিশাল পাতাকা নিয়ে শতকণ্ঠে বাঙালির জয়ধ্বনি করবেন বরেণ্য শিল্পীরা। সম্মুখে থাকবেন বীর মুক্তিযোদ্ধাসহ দেশপ্রেমিক প্রবাসীরা। নতুন প্রজন্মের সম্মিলন ঘটানো হবে দীর্ঘ এ প্যারেডে।

উল্লেখ্য, দুই দশক আগে কুইন্স ব্রিজ থেকে বাংলাদেশ প্যারেডের আয়োজন করা হয়েছিল। সে সময় প্রত্যাশা অনুযায়ী উপস্থিতি না ঘটায় আয়োজকরা পরবর্তীতে আগ্রহ হারিয়ে পেলেন তা অব্যাহত রাখতে। এমনি অবস্থায় বাংলাদেশ সোসাইটি বেশ কবার অঙ্গিকার করেছিল ম্যানহাটানে প্যারেড আয়োজনের। তার বাস্তবায়ন ঘটেনি। এমনকি কুইন্সেও অনুষ্ঠানে সক্ষম হয়নি সংগঠনটি। অবশেষে সেবামূলক সংস্থা ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র পক্ষ থেকে প্যারেডের এ উদ্যোগ গ্রহণের কথা জানানো হলো। 

এ উপলক্ষে ৬ জানুয়ারি জ্যাকসন হাইটসে মুনলাইট গ্রীলের পার্টি হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান। উপস্থিত ছিলেন প্রস্তাবিত ‘বাংলাদেশ ডে প্যারেড’র আহ্বায়ক নুরুজ্জামান সরদার, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জয়।

 

আরও বক্তব্য রাখেন ১১৫ নং প্রেসিঙ্কটের প্রধান কর্মকর্তা জামিল আল তাহেরী, কমিউনিটি পুলিশের ডিটেকটিভ ময়াকং মাইক, জাতীয় পার্টির সেক্রেটারি আসেফ বারী টুটুল, সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, জেবিবিএর সাধারণ সম্পাদক তারিক হাসান খান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেবিবিএর উপদেষ্টা মহসীন ননী, শিল্পকলা একাডেমীর প্রেসিডেন্ট মনিকা রায়, ডা. নার্গিস আহম্মেদ, বাবলী হক, এইচ এম ইকবাল, মাসুদ হোসেন সিরাজী, মোঃ সংগ্রাম, ড. রফিক আহমেদ প্রমুখ।