NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

দেশের কল্যাণে কর্মকর্তাদের কাজ করার আহ্বান আইজিপির


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০১:১১ পিএম

>
দেশের কল্যাণে কর্মকর্তাদের কাজ করার আহ্বান আইজিপির

ছকের বাইরে বেরিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রোববার (১৯ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে অতিরিক্ত আইজি, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান আইজিপি।

আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।

আইজিপি বলেন, পদোন্নতি পেলে দায়িত্ব বাড়ে- এ কথা হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে দায়িত্ব পালনে প্রতিফলন ঘটাতে হবে। মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ করে নিজেকে পদের জন্য প্রস্তুত করতে হবে। 

অনুষ্ঠানে অতিরিক্ত বক্তব্য রাখেন আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীর প্রমুখ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানান, বাংলাদেশ পুলিশের নতুন র‍্যাংক ব্যাজ পরিধান নীতিমালা অনুযায়ী আইজিপি ড. বেনজীর আহমেদ ও অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মো. আমিনুল ইসলাম এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার স্পাউস অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদেরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।