NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ রোগী হাসপাতালে


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৬:১২ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ রোগী হাসপাতালে

ঢাকা: গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৯ জন এবং ঢাকার বাইরে ৪ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সর্বমোট ১১২ জন রোগী এবং ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি  হাসপাতালে মোট ৪৭ জন ভর্তি রয়েছেন। দেশের অন্য বিভাগে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি হয়েছেন ১৯৬ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১৬ জন। এ পর্যন্ত ২৯৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।