NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

কোচ সালাউদ্দিনকে জরিমানা বিসিবির


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২:২৭ পিএম

>
কোচ সালাউদ্দিনকে জরিমানা বিসিবির

গেল শনিবার বিপিএলের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে কথা বলার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কুমিল্লার এই হেড কোচকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সালাউদ্দিনের নামে।

ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে জাকের আলি অনিকের আউটের পর ম্যাচ শেষে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ‘কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? এমনিই সাসপেন্ড করে দেবে। ঠিক আছে। যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত পা বাঁধা আছে। যা হওয়ার তাই হবে আর কি।’

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানিয়েছে, ‘শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিরুদ্ধে কুমিল্লার ম্যাচের পর সালাউদ্দিনকে বিসিবি কোড অব কন্ডাক্ট এবং প্লেয়ার সাপোর্ট প্যানেলের লেভেল ২ অনুচ্ছেদ ২.৭ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। যা ‘একটি ম্যাচে ঘটতে থাকা একটি ঘটনার বিষয়ে পাবলিক সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য’-এর সঙ্গে সম্পর্কিত।’

বিসিবির আচরণবিধি ভঙ্গের জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো তার নামের পাশে। মোহাম্মদ সালাউদ্দিন ম্যাচ রেফারি দেবব্রত পালের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। দোষ স্বীকার করায় এ ব্যাপারে আর শুনানির প্রয়োজন পড়েনি।

অনফিল্ড আম্পায়ার ডেভিড মিলনস এবং মোরশেদ আলি খান, থার্ড আম্পায়ার তানভীর আহমেদ এবং ফোর্থ অফিসিয়াল মোজাহিদুজ্জামান স্বপন এই অভিযোগ তুলেছেন মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে।

এ ঘটনার পর অবশ্য মোহাম্মদ সালাউদ্দিন জরিমানার একটি নিউজ শেয়ার করে ক্যাপশানে লিখেছেন ‘সুবহানআল্লাহ’।