NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ৪, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

চীনকে মোকাবিলায় পরাশক্তিদের এক হতে হবে : জাপানি প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১৮ এএম

>
চীনকে মোকাবিলায় পরাশক্তিদের এক হতে হবে : জাপানি প্রধানমন্ত্রী

চীনকে মোকাবিলায় জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পরাশক্তি দেশগুলোকে ঐকবধ্য হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় শুক্রবার একটি অনুষ্ঠানে এমন কথা বলেছেন তিনি।

চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় এক হয়ে কাজ না করে কোনো উপায় নেই বলে জানিয়েছেন ফুমিও কিশিদা। তিনি বলেছেন, ‘চীনের সঙ্গে থাকা সম্পর্ক নিয়ে অবশ্যই জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে এক হতে হবে।’

এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেছেন কিশিদা। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ের স্থিতিশীলতা ‘পুরোপুরি শেষ হয়ে গেছে।’ এখন ইউক্রেনে চলমান রাশিয়ার আগ্রাসনকে যদি ‘বাধা না দেওয়া হয়’ তাহলে বিশ্বের যে কোনো প্রান্তে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ থেকে এশিয়াও বাদ যাবে না।

এ ব্যাপারে জাপানি প্রধানমন্ত্রী বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় কঠিন মুহূর্তে আছে। যে মুক্ত, স্থিতিশীল আন্তর্জাতিক স্থিতিশীলতা ধরে রাখার জন্য আমরা সর্বোচ্চটা দিচ্ছি সেটি ঝুঁকির মধ্যে রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা কখনো বর্তমান অবস্থার পরিবর্তন হতে দেব না। আমরা এর বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেব।’

বিরোধপূর্ণ পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপপুঞ্জে চীনের নৌবাহিনীর গতিবিধি নিয়েও কথা বলেছেন জাপানি প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, এগুলো সহ্য করা হবে না। এছাড়া গত বছর চীনের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরে পড়ার তীব্র সমালোচনা করেছেন তিনি।