NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী? মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল
Logo
logo

বেলারুশও যোগ দিতে পারে ইউক্রেন যুদ্ধে, বলল রাশিয়া


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০১:০৯ এএম

>
বেলারুশও যোগ দিতে পারে ইউক্রেন যুদ্ধে, বলল রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যদি বেলারুশ বা রাশিয়ার ভূখণ্ডের ওপর কোনো ধরনের হামলা হয় তাহলে বেলারুশও ইউক্রেন যুদ্ধে যোগ দেবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি কথিত বিশেষ সামরিক অভিযান চালানোর নামে ইউক্রেনে হামলা করে রাশিয়া। ওই সময় রাজধানী কিয়েভ দখলে বেলারুশ সীমান্ত থেকে ইউক্রেনে প্রবেশ করেছিল কয়েক হাজার রুশ সেনা।

ইউক্রেনে হামলা চালানোর পরই বেলারুশের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করে মস্কো। সাম্প্রতিক সময়ে আবারও যৌথ মহড়া দিচ্ছে দুই দেশের সেনাবাহিনী। এতে শঙ্কা দেখা দিয়েছে, বেলারুশকে সঙ্গে নিয়ে হয়ত নতুন করে আবারও হামলা চালানোর নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেক্সে পোলিশেচুক বলেছেন, বেলারুশের সঙ্গে রাশিয়া যৌথ মহড়া দিচ্ছে ‘উস্কানি এবং দ্বন্দ্ব’ ছড়িয়ে পড়া রোধ করতে। কিন্তু তিনি হুশিয়ারি দিয়েছেন, যদি রাশিয়া বা বেলারুশের ওপর হামলা হয় তাহলে সম্ভবত বেলারুশ ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়বে।

তিনি বলেছেন, ‘বিধিসম্মত দিক দিয়ে দেখলে, বেলারুশ অথবা রাশিয়ার ওপর ইউক্রেন হামলা চালালেই এর কঠোর জবাব দেওয়ার বিষয়টি বৈধ হবে।’

তবে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দুই দেশের নেতারা।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বুধবার বলেছেন, বেলারুশ সীমান্তের দিকে তাদের সবাইকে ‘প্রস্তুত’ থাকতে হবে। তবে এখন পর্যন্ত প্রতিবেশী দেশটির কাছ থেকে বড় ধরনের কোনো হুমকি পাননি বলে জানিয়েছেন তিনি।