NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

শ্যুটিংয়ে দুর্ঘটনা, হাসপাতালে রণদীপ হুদা


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৮ এএম

>
শ্যুটিংয়ে দুর্ঘটনা, হাসপাতালে রণদীপ হুদা

শ্যুটিংয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি সিনেমার শ্যুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শ্যুটিংয়ের আগে ঘোড়ায় চড়ার ট্রেনিং করছিলেন বলিউডের এ অভিনেতা। সেইসময় হঠাৎ জ্ঞান হারিয়ে ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে যান তিনি। এ ঘটনায় গুরুতর আঘাত পান রণদীপ।

পরবর্তীতে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রণদীপের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে।

এর আগে সালমান খানের সাথে ‘রাধে’ চলচ্চিত্রের একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করার সময় চোট পেয়েছিলেন রণদীপ।