NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ৪, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, বন্ধ প্লেন চলাচল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২১ এএম

>
যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, বন্ধ প্লেন চলাচল

ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় যুক্তরাষ্ট্রে বন্ধ রয়েছে প্লেন চলাচল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) পাইলটদের ত্রুটির ব্যাপারে অবহিত করে। এখন ত্রুটি সারিয়ে প্লেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে তারা।

এক বিবৃতিতে এফএএ বলেছে, ‘কিছু কিছু বিষয় আবারও অনলাইনে ফিরে এসেছে। কিন্তু ‘জাতীয় আকাশপথ ব্যবস্থার কার্যক্রম এখনো সীমিত আছে।’

বিমান চলাচলকারী সংস্থা আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের প্রায় সব প্লেন এখন বিমানবন্দরে অপেক্ষমান আছে।

ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, তারা এএফএ-এর কাছ থেকে পরবর্তী আপডেট না জানা পর্যন্ত অভ্যন্তরীণ সব ফ্লাইট স্থগিত রাখবে।

প্লেন চলাচল বন্ধ থাকার বিষয়টি টুইট নিশ্চিত করে টেক্সাস অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে প্লেন চলাচলে বিঘ্ন ঘটেছে।

ওয়াশিংটনের রোনাল্ড রেগান জাতীয় বিমানবন্দরের কর্মকর্তা আন্ডি সেল্টুর সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, ‘বর্তমানে সব বিমানবন্দরে এক ঘণ্টার মতো বিলম্বের সৃষ্টি হয়েছে।’