NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২০, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয় ‘দেবদাস’-এর গানের শুটিংয়ে টানা ১৩ ঘণ্টা নেচেছিলেন অন্তঃসত্ত্বা মাধুরী! মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আরও শক্তিশালী জাতিসংঘ শান্তিরক্ষা ব্যবস্থার আহ্বান বাংলাদেশের কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুতি নিন, নারী এমপিদের প্রধানমন্ত্রী ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে গেছে : শুভেন্দু অধিকারী নেইমারকে রেখেই বিশ্বকাপ দল ব্রাজিলের রুনা লায়লা থেকে পরীমনি, ঈদে জমবে তারার মেলা
Logo
logo

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৫, ০৭:১৯ এএম

>
থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এএইচএফ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনালে উঠেছে। ওমানে চলমান এই টুর্নামেন্টের সেমিফাইনালে আজ থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। আগামীকাল শিরোপার জন্য খেলবে কোচ মামুনুর রশীদের শিষ্যরা। এই টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে যুব এশিয়া কাপ নিশ্চিত করেছে।  

গ্রুপপর্বে বাংলাদেশ বেশ দাপটের সঙ্গেই প্রতিটি ম্যাচ জিতেছে। সেমিফাইনালে জয় তুলে নিতে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে। থাইল্যান্ড বাংলাদেশকে গোলশূন্য রেখেছিল তিন কোয়ার্টার।

বাংলাদেশের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল ৪৭ মিনিট পর্যন্ত। মোঃ জীবন ফিল্ড গোল থেকে বাংলাদেশকে লিড এনে দেন। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর ম্যাচে সমতা আনার চেষ্টা করে থাইল্যান্ড। কিন্তু লাভ হয়নি, উল্টো ৮ মিনিট পর আবার পিছিয়ে পড়ে। মোঃ হোসেনের পেনাল্টি কর্ণার থেকে করা গোলে বাংলাদেশ খানিকটা হাফ ছেড়ে বাঁচে। 

হকিতে খুব দ্রুততম সময়ে দুই গোল পরিশোধের সম্ভাবনা থাকে। তাই কোচ মামুনুর রশীদ ম্যাচের বাকি সময় আক্রমণাত্মক খেলিয়ে গোলের চেষ্টা অব্যাহত রাখেন। ৫৭ মিনিটে মোঃ হাসান ফিল্ড গোল করলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়।

কিছুক্ষণ পর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ওমান ও উজবেকিস্তান। এই ম্যাচে স্বাগতিক ওমানই ফেভারিট। দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের সঙ্গে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় শিরোপার জন্য নামবে লাল-সবুজের দল।