NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২০, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয় ‘দেবদাস’-এর গানের শুটিংয়ে টানা ১৩ ঘণ্টা নেচেছিলেন অন্তঃসত্ত্বা মাধুরী! মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আরও শক্তিশালী জাতিসংঘ শান্তিরক্ষা ব্যবস্থার আহ্বান বাংলাদেশের কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুতি নিন, নারী এমপিদের প্রধানমন্ত্রী ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে গেছে : শুভেন্দু অধিকারী নেইমারকে রেখেই বিশ্বকাপ দল ব্রাজিলের রুনা লায়লা থেকে পরীমনি, ঈদে জমবে তারার মেলা
Logo
logo

ওজন বাড়াতে দিনে ২৪টি ডিম খান রউফ


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৯:৫৮ এএম

>
ওজন বাড়াতে দিনে ২৪টি ডিম খান রউফ

শেষ কিছু দিনে পাকিস্তানের সেরা বোলারের তালিকা করলে হারিস রউফের নামটা থাকবে ওপরের দিকেই। ২৯ বছর বয়সী এই ক্রিকেটারের শুরুটা হয়েছিল নেট বোলার হিসেবে। এরপর থেকে অভাবনীয় উন্নতি দেখিয়ে তিনি পাকিস্তানের তিন ফরম্যাটের দলেই জায়গা পাকা করে নিয়েছিলেন। ২০২০ সালে ওয়ানডে অভিষেকের পর ১৬ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট, ৫৭ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট গেছে তার ঝুলিতে।

তার এমন পারফর্ম্যান্সের রহস্য কী? সম্প্রতি পাকিস্তানের জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি জানান, তার শরীরকে সেভাবে গঠন করেছেন তিনি, দিনে খান ২৪টি ডিম!

তাকে এমন ডায়েটের পরামর্শ দিলেন কে? জানালেন সেটাও। রউফের ভাষ্য, ‘আমি দিনে ২৪টি ডিম খাই। আকিব জাভেদ আমাকে এই ডায়েট প্ল্যানটা দিয়েছিলেন: ৮টা ডিম সকালে, ৮টা ডিম দুপুরে, ৮টা রাতে।’

এমন ডায়েট প্ল্যান তাকে খানিকটা বিপত্তিতেও ফেলেছে বৈকি! তিনি বলেন, ‘যখন আমি ক্রিকেট একাডেমিতে গিয়েছি, তখন রুমটাতে ডিমের স্তুপ দেখেছিলাম। আমার মনে হচ্ছিল, আমি বোধ হয় পোলট্রি ফার্মে চলে এসেছি!’

ক্যারিয়ারের শুরুতে তার ওজন প্রয়োজনের তুলনায় অনেকটাই কম ছিল। সে কারণেই এই পরিকল্পনা মেনে চলতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘আমার ওজন তখন ছিল ৭২ কেজি। আকিব ভাই আমাকে বললেন, উচ্চতা অনুসারে আমার ওজন ৮২-৮৩ কেজি হওয়া প্রয়োজন। এখন আমার ওজন ৮২ কেজি।’

রউফ বর্তমানে পাকিস্তান স্কোয়াডের সঙ্গেই আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও খেলেছেন, যে ম্যাচে গত রাতে দারুণ জয় তুলে নিয়েছে তার দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে দুই দল।