NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ফেসবুক-টুইটার কিছুই নেই উসমানের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫০ পিএম

>
ফেসবুক-টুইটার কিছুই নেই উসমানের

সোমবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে দুই সেঞ্চুরি দেখেছে ক্রিকেটভক্তরা। খুলনার ব্যাটার আজম খানের সেঞ্চুরির পর জবাব দিতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন চট্টগ্রামের ব্যাটার উসমান খান। ১০ চার ও ৫ ছক্কায় ৫৮ বলে ১০৩ রান করে অপরাজিত থেকে ইনিংস শেষ করে মাঠ ছেড়েছিলেন।

ম্যাচ শেষে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন উসমান খান। সেখানে তাকে প্রশ্ন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচকতা নিয়ে। জবাবে পাকিস্তানি এই ক্রিকেটার বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারই করেন না তিনি।

উসমান বলেন, ‘আমি সবার আগে এটা বলতে পারি, আমার কোনো ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম আইডি নেই। তাই কে কী বলে আমি দেখি না। আমি সাধারণ মানুষ, আমার কাজ মাঠে খেলা। যত অ্যাকাউন্ট আছে, সব ফেক। আমি শুধু দলের গ্রুপটা চালাই, এতটুকুই। কারো সঙ্গে এত কথা বলি না। কেউ যদি কিছু বলে, মাথা নিচু করে চলে যাই।’

ব্যাটিংয়ের সময় ভাবনায় কী ছিল জানতে চাইলে উসমান বলেন, ’ফিল্ডিংয়ের সময় ভেবেছি...আজম যখন খেলছিল। ওর সঙ্গে আমি একই ক্লাবে খেলেছি করাচিতে। আমি ভেবেছিলাম বল ভালো ব্যাটে আসছে। এত রান হবে এটা ভাবিনি, ভেবেছিলাম ১৬০-৭০ করবে। পরে যখন ব্যাট করতে নামলাম, ম্যাক্সির সঙ্গে একটা কথা হয়েছে যে যত বড় জুটি করবো, ততই ভালো হবে। শেষ দিকে বলও ভালো ব্যাটে আসছিল।’