NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বন্যা মোকাবিলায় সব ব্যবস্থা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৬ এএম

বন্যা মোকাবিলায় সব ব্যবস্থা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা মোবাবিলার পাশাপাশি জীবনজীবীকা সচল রাখতে সরকার সব পদক্ষেপ নিয়েছে। পদ্মাসেতুর উদ্বোধন হলে বন্যার মতো দুর্যোগের সময় যোগাযোগ  সহজ হবে বলেও জানান তিনি। কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দেশের কৃতি ক্রীড়াবিদ, সংগঠক এবং ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মাননা প্রদান  উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন খেলাধুলায় কৃতিত্ব অর্জনের জন্য তিন ক্যাটাগরিতে ৬৬ জন খোলোয়াড় এবং ২২ জন ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মোট ৮৮ জনকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। 

এ সময় তিনি বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য সরকার সবধরনের উদ্যোগ নিয়েছে। খোলোয়াড়রা এখন আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করছে। এসময় দেশীয় খেলাধুলার প্রসারে আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দেশের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার আগে থেকেই এ নিয়ে সতর্ক ছিল। প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের বন্যার্তদের সব ধরনের সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বন্যার সময় পদ্মসেতু আরও ভয়ংকর হয়ে উঠে এবং নৌযান চলাচল হুমকিতে পড়ে। এ কথা উল্লখ করে প্রধানমন্ত্রী বলেন এই সময় পদ্মসেতু উদ্বোধন হলে যোগাযোগ সহজ হবে । এ সময় খোলোয়ারদের সবসময় বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে খোলাধুলা করার  পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।