NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

ই–ক্যাব নির্বাচনে অগ্রগামী প্যানেলের নিরঙ্কুশ জয়


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৩ এএম

>
ই–ক্যাব নির্বাচনে অগ্রগামী প্যানেলের নিরঙ্কুশ জয়

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের আটটি পদে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অগ্রগামী প্যানেল। বাকি একটি পদ পেয়েছে দ্য চেঞ্জ মেকারস প্যানেল। ঐক্য প্যানেলের কেউ জয়ী হতে পারেননি। 

শনিবার (১৮ জুন) রাজধানীর ধানমন্ডিতে সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৭৯৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬১১ জন। 

ভোট গণনা শেষে রাত পৌনে আটটার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালী। এ সময় নির্বাচন কমিশন সদস্য আব্দুর রাজ্জাক ও বজলুর রহমান উপস্থিত ছিলেন।

dhakapost

নির্বাচনে সবচেয়ে বেশি ৪৫৩ ভোট পেয়েছেন ফুডপান্ডার সৈয়দা আম্বারীন রেজা। অগ্রগামী প্যানেলের বাকি বিজয়ীরা হলেন কর্মজগৎ টেকনোলজিসের মোহাম্মাদ আবদুল ওয়াহেদ (৩৮৬), ধানসিঁড়ি ডিজিটালের শমী কায়সার (৩৬৫), ব্রেকবাইটের আসিফ আহনাফ (৩৩২), পেপারফ্লাইয়ের শাহরিয়ার হাসান (৩০৮), রেভারি করপোরেশনের নাসিমা আক্তার (৩০৭), ডায়াবেটিস স্টোরের মোহাম্মাদ সাহাব উদ্দিন (২৮৭), ডিজিটাল হাব সলিউশনসের মো. সাইদুর রহমান (২৭৩)। চেঞ্জ মেকার্স প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সেবা ডট এক্সওয়াইজেডের মো. ইলমুল হক (২৭০ ভোট)। 

নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান। তার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন খান ও মো. হারুনুর রশিদ।

বিজয়ী প্রার্থীরা আগামী ২৩ জুন নিজেদের মধ্যে পদবণ্টন নির্বাচনে অংশ নেবেন। ই-ক্যাবের বর্তমান সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল ২০২২-২৪ মেয়াদেও একই পদে দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে।