NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২০, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আরও শক্তিশালী জাতিসংঘ শান্তিরক্ষা ব্যবস্থার আহ্বান বাংলাদেশের কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুতি নিন, নারী এমপিদের প্রধানমন্ত্রী ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে গেছে : শুভেন্দু অধিকারী নেইমারকে রেখেই বিশ্বকাপ দল ব্রাজিলের রুনা লায়লা থেকে পরীমনি, ঈদে জমবে তারার মেলা মে মাসের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার পবিত্র ঈদুল আজহা ২৮ মে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি
Logo
logo

নিউ জারসির আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৫ এএম

নিউ জারসির আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আটলান্টিক সিটি থেকে -  নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত চার জানুয়ারি বুধবার সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় পাশ করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করার মিমিত্তে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্হিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী অভিবাসীরা নাগরিকত্ব পরীক্ষার জন্য প্রস্তুতি, সাক্ষাতকার প্রদান সংক্রান্ত প্রস্তুতি সহ ইংরেজীতে কথা বলা ও লিখার দক্ষতা অর্জনের প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পান।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম, আফিয়া নাসরিন ও ভিক্টোরিয়া মার্টিনেজ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কমিউনিটির অভিবাসীরা অংশগ্রহন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী বাংলাদেশি অভিবাসী রাশেদুল ইসলাম খান যিনি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করে সম্প্রতি নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি জানান, এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করে তিনি বেশ উপকৃত হয়েছেন। তিনি এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য  বিএএসজে কতৃপক্ষকে ধন্যবাদ জানান এবং নাগরিকত্ব পরীক্ষায় অংশগ্রহন করতে ইচ্ছুক অভিবাসীদেরকে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনের জন্য আহবান জানান। রাশেদুল ইসলাম খান নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ  হওয়ায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল তাঁকে মিষ্টি মুখ করান।

উল্লেখ্য, সম্পূর্ণ বিনা খরচে সপ্তাহের প্রতি বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।