NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

নিউইয়র্কে প্রবীণ সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ’র ইন্তেকাল, বাংলাদেশ সোসাইটির শোক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৫ এএম

নিউইয়র্কে প্রবীণ সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ’র ইন্তেকাল, বাংলাদেশ সোসাইটির শোক

নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব অন্যতম সদস্য এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ পত্রিকার নিয়মিত কলামিস্ট মাইন উদ্দিন আহমেদ আর নেই। ১ জানুয়ারী রোববার দিবাগত রাত ১১টা ২৯ মিনিটে জ্যামাইকা মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত সপ্তাহে ওজনপার্কের বাসায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনী সমস্যা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলে। তার পুত্র রিয়াজ আহমেদ মাইন উদ্দিন আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকল প্রবাসীর কাছে দোয়া চেয়েছেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ। সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সিদ্দিকী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ সকলের কাছে দোয়া চেয়ে বলেন, রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করেন। সোসাইটির পক্ষ থেকে তার পরিবারের যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা জানান তারা। সংবাদ বিজ্ঞপ্তি