NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

আসছে গেম অব থ্রোনসের নতুন সিজন, ফিরছে জন স্নো


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১২ এএম

>
আসছে গেম অব থ্রোনসের নতুন সিজন, ফিরছে জন স্নো

একটি সিংহাসন ঘিরে লড়াই। ক্ষমতায় বসবে কে? দর্শকরা ধরেই নিয়েছিলেন গত আট বছর ধরে চলা সেই লড়াই শেষ হয়ে গেছে। তবে গেম অব থ্রোনস ফ্যানেদের জন্য সুখবর আসছে নতুন সিজনে। এবার আর আট রাজ্যের লড়াই নয়, বরং গল্পের কেন্দ্রে থাকবেন জন স্নো।

‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’-কে কেন্দ্র করে লেখা ফিকশন প্রথম টেলিকাস্ট হয় ১৭ এপ্রিল ২০১১। তারপর দীর্ঘ আট বছর চলার পর শেষ সিজনটা আসে ২০১৯ সালে। সেটিই শেষ— এমনটাই ধরে নেনে গেম অব থ্রোনস ভক্তরা। লকডাউনের আগে, তার মধ্যেও টেলিভিশন শোগুলোতে সবচেয়ে বেশি পাইরেটেড হয়েছে ‘গেম অব থ্রোনস’।

২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘হাউজ অব দ্য ড্রাগন’র ট্রেলার। জর্জ আরআর মার্টিনের বইয়ের ওপর ভিত্তি করে হিট ফ্যান্টাসি সিরিজ গেম অব থ্রোনসের একটি নতুন সিজন। এটি ‘সিংহাসনের পতনের ২০০ বছর আগে’র গল্পকে তুলে ধরবে। গেম অব থ্রোনস ব্র্যান্ডের ভার কাঁধে নিয়ে ২০২২ সালে আসছে এই শোটি।

সূত্রের খবর, গেম অব থ্রোনস’র সিকুয়্যাল এর জন্য ইতোমধ্যেই নাকি পোস্ট প্রোডাকশনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে, এই সিরিজের মুখ্য চরিত্রে থাকবনেন জন স্নো অর্থাৎ অভিনেতা কিট হ্যারিংটন। এই সিরিজে জন স্নোর চরিত্রটি আরও একটু এগিয়ে নেওয়া হবে।

গেম অব থ্রোনসের পর কিট হ্যারিংটনকে দেখা গিয়েছিল ২০২১ সালে মার্ভেল ইউনিভার্সের ইর্টানলস-এ।