NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

এবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন নোভাক জকোভিচ


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪৪ এএম

এবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন নোভাক জকোভিচ

স্পোর্টস ডেস্ক: করোনা টিকা না নেওয়ার কারণে ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। তাকে সেবার বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছিল। সে নিয়ে তর্ক-বিতর্ক বেশ ভালোই হয়।

ফলে ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি এই টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নের। তবে এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার অনুমতি পেয়েছেন জোকোভিচ। নিজেদের নিয়ম শিথিল করায় অস্ট্রেলিয়াতে ঢুকতে পেরেছেন তিনি। আর তাকে নায়কের মতোই স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার জনগণ। 

এক বছর আগে জোকোভিচের সঙ্গে ঘটেছিলো একটি অনাকাঙ্খিত ঘটনা। অস্ট্রেলিয়ার নিয়মানুযায়ী, কোভিডের টিকা না নিয়ে থাকায়, জোকোভিচকে অস্ট্রেলিয়ার বর্ডারের একটি ইমিগ্রেশন হোটেলে থাকতে হয়। অস্ট্রেলিয়ায় আসার কিছুদিন আগেই জোকোভিচ কোভিড থেকে সেরে উঠেছিলেন, আর স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে তিনি টিকা নেননি। 

 

সেটিই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। শেষ পর্যন্ত দশদিন আইনি লড়াই চালিয়েও অস্ট্রেলিয়াতে ঢোকার অনুমতি মেলেনি জোকোভিচের। উল্টো ২০২৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়াতে ঢোকায় নিষেধাজ্ঞা নেমে আসে তার উপর। ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনেও আর অংশ নিতে পারেননি। 

কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতি দিয়েছে সে দেশের সরকার। বর্তমানে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার ফলেই, টিকা না নিয়েও অস্ট্রেলিয়ার প্রবেশ করতে পেরেছেন জোকোভিচ।

এবার নিজের দশম অস্ট্রেলিয়ান ওপেন এবং ক্যারিয়ারের ২২ তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন এই সার্বিয়ান তারকা। জিতলে রাফায়েল নাদালের সর্বোচ্চ বাইশ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন এই কিংবদন্তি।