NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

“গ্রেস ফর অল” ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইয়ং লিডারশীপ সেমিনার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৬ এএম

“গ্রেস ফর অল” ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইয়ং লিডারশীপ সেমিনার

নিউইয়র্ক: সম্প্রতি অলাভজনক সংগঠন “গ্রেস ফর অল” ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত  হয়েছে “ইয়ং লিডারশীপ সেমিনার”।কুইন্সে কোয়ান্টাম লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এই সেমিনারে উপস্থিত ছিলেন  “গ্রেস ফর অল” ফাউন্ডেশনের  সিইও দিমা নেফারতিতি, ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ এবং প্রবাসে বাংলাদেশি-আমেরিকান তরুন প্রজন্মের প্রতিনিধিবৃন্দ।

“গ্রেস ফর অল” ফাউন্ডেশনের প্ৰধান উপদেষ্টা এবং কোয়ান্টাম ফাউন্ডেশন ইউ এস এর কনভেনার প্রফেসর ইমাম উদ্দিন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তারপর শুরু হয় মূল আলোচনা পর্ব। 

দিমা নেফারতিতি’র সঞ্চালনায় “প্ৰবাসে তারুন্যের ভাবনা” শীর্ষক

আলোচনা পর্বটিতে অংশ নেয় “ব্রুকলীন স্পেশালাইজড হাই স্কুলের শিক্ষার্থী নিব্রাস ইমাম চৌধুরী, স্বপ্নীল কাজী, নাবিল হাসান, নাঈম  ইসলাম, জারিফ আব্দুল্লাহ, আদিয়ান চৌধুরী। প্রবাসে বাংলাদেশি-আমেরিকান তরুন সমাজের দর্শন, দ্বৈত -সাংস্কৃতিক জীবন যাপনের নানা ইতিবাচক – নেতিবাচক দিক, শেকড়ের প্রতি দায়বদ্ধতা, আগামী দশ বছরে কোন জায়গায় নিজেকে দেখতে চাই; এমনি নানা বিষয়ের উপরে  মতামত ব্যাক্ত করে ব্রুকলীন স্পেশালাইজড হাই স্কুলের শিক্ষার্থীরা

আয়োজকরা জানান, দেশে এবং প্রবাসে তরুনরাই আমাদের জাতিসত্তা এবং ঐতিহ্য সম্প্রসারনের মূল চালিকাশক্তি।তাই তাদের মনোজগতের সুন্দর বিকাশে অভিভাবকদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির নিরলস ভাবে কাজ করতে হবে। প্রবাসের সংস্কৃতিতে বাংলাদেশি বংশোদ্ভুত তরুনরা, বাংলাদেশি বাবা মায়ের সন্তানেরা যেন বিচ্ছিন্নতাবোধে আক্রান্ত না হয় সেদিকে মনোযোগ দিতে হবে।আধুনিক বিশ্বে বাংলাদেশি বাবা-মা এর সন্তানদের ভূমিকা হোক সাফল্যের, গৌরবের।আয়োজকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পিস এক্টিভিস্ট  যথাক্রমে মাহমুদা মুন, মুক্তাদির মওলা, মাহমুদা মওলা

আয়োজকরা আরো জানান, এই সেমিনার মূলত একটি পাইলট প্রজেক্ট, ভবিষ্যতে আরও বিপুল সংখ্যক তরুন  প্রতিনিধিদের  অংশগ্রহনে এমন সংলাপ অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে মেধাবী তরুন নিব্রাস ইমাম চৌধুরী’র জন্মদিন উপলক্ষে “গ্রেস ফর অল” ফাউন্ডেশনের পক্ষ থেকে মহাবিজ্ঞানী স্টিফেন হকিং এর “আ ব্রিফ হিস্ট্রি অব টাইম” বইটি তাকে উপহার দেয়া হয়।