NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

সরকারে থাকলে চামড়া মোটা হতে হয়, সেটি আ. লীগের আছে : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ১০:০৯ এএম

সরকারে থাকলে চামড়া মোটা হতে হয়, সেটি আ. লীগের আছে : তথ্যমন্ত্রী

ঢাকা: সরকারে থাক‌লে সমা‌লোচনা হ‌বে। সরকা‌রে থাক‌লে সহ্য করার ক্ষমতাও থাক‌তে হয়, চামড়া মোটা হ‌তে হয়। আর সেটি ক্ষমতাসীন আওয়ামী লীগের আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

আজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলা‌দেশের জাতীয় স‌ম্মেল‌নে দেওয়া বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তথ্যমন্ত্রী।

 

 

মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন থেকে বক্তারা সরকারের সমালোচনা করছিলেন। এরই পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের এবং আপনা‌দের দ‌লের কেউ কেউ সরকা‌রের সমা‌লোচনা কর‌ছি‌লেন। দায়িত্বে থাকলে তো ভুল হবে। সরকা‌রে থাক‌লে সমা‌লোচনা হ‌বে। যে গা‌ছে ফল ধ‌রে সে গা‌ছে ঢিল মা‌রে, অন্য গা‌ছে মা‌রে না। দুনিয়ার কোনো সরকার ৫০০ বছর আগে থেকে শতভাগ নির্ভুল কাজ করতে পারে নাই। আগামী শত বছরেও কোনো সরকার নির্ভুল কাজ করতে পারবে কি না সন্দেহ আছে। ’

বক্তব্যে সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসার পরামর্শ দেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘কাজ যেগুলো হচ্ছে, সেটির প্রশংসা থাকতে হয়। ভালো কাজের প্রশংসা না থাকলে কাজের উৎসাহ কমে যায়। ভালো কাজের প্রশংসা করতে হবে, খারাপ কাজের সমালোচনাও করতে হবে। আমরা মনে করি, ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে। ’

সম্মেলনে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুকে উদ্দেশ্ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করার কথা বলা হলেও তারা তা করেনি। আজ চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশও বলতে পারত, তারা বায়তুল মোকাররম মসজিদের সামনে সম্মেলন করবে। কিন্তু তারা তা করেনি। কারণ তারা মনে করেছে ওখানে করতে গেলে মুসল্লিদের নামাজের সমস্যা হবে। ’

অতীতে বিভিন্ন সরকার কওমি মাদরাসার স্বীকৃতির বিষয়ে ‘মুলা ঝুলানো’ নীতিতে ছিল বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, ‘কওমি মাদরাসার স্বীকৃতির বিষয়টি বহু বছরের পুরনো দাবি। সেই দাবি পূরণ করা হবে বলে মুলা ঝুলিয়ে রাখা হতো। খালেদা জিয়া ঝুলিয়ে রেখেছিলেন, এরশাদ সাহেব ঝুলিয়ে রেখেছিলেন কিংবা জিয়াউর রহমান ঝুলিয়ে রেখেছিলেন, সেটা বলব না। তবে এটা ঝুলিয়ে রাখা হতো বা করা হতো। প্রধানমন্ত্রী মুলা ঝুলিয়ে না রেখে কার্যে পরিণত করেছেন। ’