NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী? মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল
Logo
logo

স্বাগত ২০২৩, প্রত্যাশা আরো এগিয়ে যাওয়ার


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৯ এএম

স্বাগত ২০২৩, প্রত্যাশা আরো এগিয়ে যাওয়ার

ঢাকা: মহাকালের আবর্তে বিলীন হয়ে গেল ২০২২ সাল। শুরু হলো খ্রিস্টীয় নতুন বছর ২০২৩। মধ্যরাতে বিশ্বের সঙ্গে বাংলাদেশও নতুন আশা নিয়ে বরণ করেছে ২০২৩ সালকে। নববর্ষ মানেই সবার প্রাণে নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা; বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে আরো এগিয়ে যাওয়া।

 

 

নববর্ষ উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ছিল পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নববর্ষ ঘিরে আরোপ করেছিল বেশ কিছু বিধি-নিষেধ। ‘খ্রিস্টীয় নববর্ষ-২০২৩’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, ‘নববর্ষ সবার মধ্যে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ আমাদের মধ্যে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। ’

রাষ্ট্রপতি বিরাজমান বৈশ্বিক পরিস্থিতিতে দুস্থ, অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসতে সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, প্রতিবছর নববর্ষ বরণ করতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন করা হলেও করোনা মহামারির কারণে বিগত দুই বছর উৎসবের আমেজ ছিল অনেকটাই ম্লান। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন সংকট।

খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘২০২২ সাল বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের এক স্বর্ণযুগ। আমরা গত বছর জুনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু চালু করেছি। ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১৪ কিলোমিটার মেট্রো রেল যোগাযোগ চালু করেছি। ২১ ডিসেম্বর দেশের ৫০টি জেলায় উন্নয়নকৃত ১০০টি মহাসড়ক উদ্বোধন করেছি। ’

প্রধানমন্ত্রী বলেন, “২৬ নভেম্বর দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের’ দক্ষিণ টিউবের পূর্তকাজ সম্পন্ন করেছি। ৭ নভেম্বর দেশের ২৫টি জেলায় ১০০টি সেতু নির্মাণ করে উদ্বোধন করেছি। ” তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২-এর রি-অ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করেছি। পায়রা এক হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র (প্রথম পর্যায়) উদ্বোধন করেছি। অন্যান্য মেগা, মাঝারিসহ সব অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজও পুরোদমে এগিয়ে যাচ্ছে। ’