NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

পরীমণির বিছানা-বালিশে রক্ত, করবেন সংবাদ সম্মেলন


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ০৩:৩৮ এএম

>
পরীমণির বিছানা-বালিশে রক্ত, করবেন সংবাদ সম্মেলন

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের সুখের সংসারে চলছে ঝড়। শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে পরীমণি নিজেই এই ঝড়ের আভাস দেন।

এদিন দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

ওই পোস্টের পর পরী জানান, তিনি রাজের বাসা থেকে পুত্র রাজ্যকে নিয়ে বেরিয়ে এসেছেন। রাজকে তালাকের নোটিশ পাঠিয়ে দেবেন বলেও জানান নায়িকা।

 

শনিবার দিনভর এ নিয়ে পরীর স্বামী, অভিনেতা শরিফুল রাজের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তবে রাতে যেন বরফ গলে দুই তারকার। নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে আবারও এক হন তারা। রাতে রাজের বসুন্ধরার বাসায় আছেন বলেও জানান পরীমণি। যে খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন দুই তারকার ভক্ত-শুভাকাঙক্ষীরা।

পরীমণির সেই পোস্ট
পরীমণির সেই পোস্ট

তবে তাদের সেই বোঝাপড়াটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আবারও ঝগড়ায় লিপ্ত হন রাজ-পরী। নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে এক পোস্টে সেটাই জানান দিলেন পরীমণি।

পোস্টে দুটি ছবি প্রকাশ করেন পরী। যেখানে তার বিছানা ও বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুজনের হাতাহাতি থেকেই এই ঘটনা ঘটেছে।

বিস্তারিত ঘটনায় না গিয়ে পোস্টে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো…লোডিং’।

অর্থাৎ, আজ দিনের কোনো একটা সময় নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্বের বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরবেন পরী। সেখানেই জানা যাবে শরিফুল রাজের সঙ্গে কী সমস্যা হয়েছে তার। দুজনের সম্পর্কের ভবিষ্যৎই বা কী!