NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ইংল্যান্ড সিরিজেই থাকছে টাইগারদের নতুন কোচ


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৮:৫০ এএম

>
ইংল্যান্ড সিরিজেই থাকছে টাইগারদের নতুন কোচ

পদত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশ দলে শেষ হয়েছে রাসেল ডমিঙ্গো অধ্যায়। গতকাল বুধবারই এই তথ্য নিশ্চিতভাবে জানা গিয়েছিল। এর আগে মঙ্গলবার রাতে বিসিবিকে মেইল করে চাকরি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছিলেন ডমিঙ্গো। অবশ্য এফটিপির ২০২৩ সালে ব্যস্ত সূচিতে ঠাসা বাংলাদেশ দলের খেলা। মার্চেই ইংল্যান্ডের সাথে হোম সিরিজ, আর এই সিরিজের আগেই টাইগারদদের প্রধান কোচ ঠিক হয়ে যাবে বলে জানালেন জালাল ইউনুস।

গতকাল বুধবার বিসিবির ক্রিকেট অপারেশান্সের এই চেয়ারম্যান আশ্বস্ত করেছেন যেসব কোচদের সঙ্গে আলাপ আলোচনা চলছে তাদের মধ্যেই হয়ত কেউ দায়িত্ব নেবে। তবে এখনই নাম উল্লেখ করতে নারাজ বিসিবির ক্রিকেট অপরাশেন্সের এই প্রধান কর্তা।

জালাল ইউনুস বলেন, 'অবশ্যই দেখতে পাবেন। ইংল্যান্ডের আগে আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। এখন ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে ফাইনাল হোক, তারপর ডিসক্লোজ করবো। হয়তো দুজন কোচকে দেখা যাবে।'

এছাড়া ডমিঙ্গোর পদত্যাগ নিয়ে জালাল ইউনুস জানান, 'পদত্যাগ করেছে, এটা ঠিক আছে। গতকাল রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে পদত্যাগের। এখানে কোনো কারণ দেখায়নি, সে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এর জন্য। বাংলাদেশ দলকে উইশ করেছে যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে।'