NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

মেট্রো রেলে প্রধানমন্ত্রীর সহযাত্রী হবেন যারা


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৩:০০ পিএম

মেট্রো রেলে প্রধানমন্ত্রীর সহযাত্রী হবেন যারা

ঢাকা: সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে মেট্রো রেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বুধবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এবার প্রথম যাত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে যাত্রা শুরু করার পালা।

জানা যায়, মেট্রোরেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযাত্রী হবেন কৃষক, শ্রমিক, রিকশাচালক, গার্মেন্টস কর্মী, মেট্রোরেলের নির্মাণ শ্রমিক, মুক্তিযোদ্ধা, সব ধর্মের প্রতিনিধি, কূটনীতিক, মন্ত্রী পরিষদের সদস্য এবং সংবাদকর্মীসহ অন্যান্যরা।

 

 

মেট্রো রেল চালু হওয়ায় ছোট ছোট যানবাহনের ব্যবহার কমবে। জীবাশ্ম ও তরল জ্বালানির ব্যবহার বহুলাংশে কমে যাবে। ঢাকা মহানগরীর যাতায়াত ব্যবস্থায় ভিন্ন মাত্রা ও গতি যোগ হবে। মহানগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয় হবে। যানজট বহুলাংশে কমবে। যানজটের কারণে যে ক্ষতি হচ্ছে তা সাশ্রয় হবে।

মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, মেট্রো রেল পুরোপুরি চালু হলে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে পাঁচ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। ছয়টি কোচসংবলিত প্রতিটি একমুখী মেট্রো ট্রেন প্রতিবারে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী পরিবহন করতে পারবে। মেট্রো রেলে অল্প সময়ে অধিক সংখ্যায় যাত্রী পরিবহন করা সম্ভব হয়।

প্রথম ধাপে চলবে ১০ সেট ট্রেন। আরো দুই সেট ট্রেন প্রস্তুত থাকবে। মাঝের চার কোচের প্রতিটিতে যাত্রী ধারণক্ষমতা ৩৯০ জন। দুই পাশের ট্রেইলার কোচের (ইঞ্জিন) প্রতিটিতে সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা ৩৭৪ জন। নারী যাত্রীদের জন্য থাকছে আলাদা কোচের ব্যবস্থা।