NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

বিমানবন্দর থেকে ৪ চীনা নাগরিক আইসোলেশনে


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:২৫ পিএম

বিমানবন্দর থেকে ৪ চীনা নাগরিক আইসোলেশনে

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে বাংলাদেশে আসা চার নাগরিকের প্রাথমিকভাবে করোনা শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য তাদের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ড. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, আনুমানিক বিকেল ৩টা নাগাদ চারজনের শরীরে করোনা শনাক্তের বিষয়ে নিশ্চিত হয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

ইতোমধ্যে আমরা শনাক্তদের নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছি। সরকারি নির্দেশনা মোতাবেক আমরা গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহ থেকেই এ বিষয়টি নিয়ে সচেতনভাবে কাজ করছিলাম। একইসঙ্গে আরও যারা বিভিন্ন দেশ থেকে আসছে, তাদেরও ওপরও আমরা পর্যবেক্ষণ বাড়িয়েছি। করোনার নতুন ধরন ভারতেও শনাক্ত হয়েছে। তাই দেশের সব বন্দরে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের আইসোলেশনে নেওয়া হচ্ছে।

 

এদিকে বিএফু৭ নামে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের চেয়েও চার গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, চীনে বিএফু৫ এর নতুন ধরন বিএফু৭ শনাক্ত হয়েছে। ধরনটি ওমিক্রনের চেয়ে শক্তিশালী।  

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চীন, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে নূতন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে এসব দেশে ওমিক্রন ধরনের বিএফ ৭ উপধরনের কারণে সংক্রমণ বেড়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন ওমিক্রনের এই নতুন উপধরন বিএফ ৭ অত্যন্ত সংক্রামক। এর সংক্রমণ এড়াতে এবং দেশের জনগোষ্ঠীর সুরক্ষার জন্য দেশের সকল নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমান বন্দরগুলোতে সতর্কতা জারি এবং স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে এজন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল, জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের ব্যাপারে হেলথ স্ক্রিনিং জোরদার করতে হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ড. শাহরিয়ার সাজ্জাদ আরো বলেন, যারাই বিমানবন্দরে আসছে তাদের প্রত্যেককে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। অস্বাভাবিক মনে হলে র্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হচ্ছে।