NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ঘোড়দৌড় গ্রামবাংলার ঐতিহ্য : স্পিকার


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪২ পিএম

ঘোড়দৌড় গ্রামবাংলার ঐতিহ্য : স্পিকার

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঘোড়দৌড় গ্রামবাংলার ঐতিহ্য। মহান বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধে শহীদ ডা. আকবর আলীর স্মৃতি স্মরণে পীরগঞ্জে এই ঘোড়দৌড় ও নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনেক বছর ধরেই এ আয়োজন এই অঞ্চলের মানুষের সাথে মিশে আছে।

আজ সোমবার রংপুরের পীরগঞ্জ উপজেলাস্থ বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া আখ ক্রয়কেন্দ্র মাঠে বড় আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও নাটক প্রতিযোগিতা ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

 

 

বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম হাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডল খাজা, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন রাজা, পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম প্রমুখ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং সবাইকে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘বড় আলমপুর ইউনিয়নের নেতারা অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছেন। ’

এই অনুষ্ঠান শুধু ঐতিহ্যই নয়, সবার মাঝে এই অনুষ্ঠান ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় স্পিকার ২০২৩ সালে অনুষ্ঠিতব্য একই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগের আশাবাদ ব্যক্ত করেন।