NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

গণতন্ত্র নিয়ে কারো পরামর্শের দরকার নেই, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৫ এএম

গণতন্ত্র নিয়ে কারো পরামর্শের দরকার নেই, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি বিবৃতির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এই বার্তা সব দেশের জন্য প্রযোজ্য কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘হ্যাঁ।

 

সে যে দেশই হোক। আমরা চাই না কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। ’

 

মোমেন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে অন্য কোনো দেশের ‘প্রেসক্রিপশন’ দেওয়ার দরকার নেই। কারণ এগুলো বাংলাদেশের ডিএনএর গভীরেই আছে।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদেশি বন্ধুদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানায়।

ঢাকা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, হলি আর্টিজান হামলায় জাপানি নাগরিকসহ ২০ জনের বেশি বিদেশি নাগরিক নিহত হওয়া সত্ত্বেও সরকার জাপানের নিরবচ্ছিন্ন সহায়তার জন্য কৃতজ্ঞ।