NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

২০১৪ বা ১৮ সালের মতো নির্বাচন চায় না সরকার: তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৯ এএম

২০১৪ বা ১৮ সালের মতো নির্বাচন চায় না সরকার: তথ্যমন্ত্রী

ঢাকা: দেশে ২০১৪ বা ১৮ সালের মতো নির্বাচন সরকার চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সরকার চায় দেশে ২০১৪ বা ১৮ সালের মতো নির্বাচন না হোক। একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক সেটাই সরকার চায়।  

আওয়ামী লীগ খেলেই জিততে চায় মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শক্তিশালী দল, নির্বাচনে ওয়াকওভার চায় না।

 

 

আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক সেটাই চায় সরকার। কিন্তু বিএনপির নির্বাচন নিয়ে যে ভীতি তা দূর করার দায়িত্ব সরকারের না। বিএনপির নির্বাচনী ভীতি দূর করা আওয়ামী লীগের দায়িত্ব না। নির্বাচনে আসা তাদের কর্তব্য।

বিএনপির আন্দোলন ও বিদেশি চাপ বিষয়ে নতুন কমিটির চ্যালেঞ্জ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

তিনি বলেন, বিএনপির অপরাজনীতি মোকাবিলা করাই এখন সরকারের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ। কিন্তু সরকার তা শক্তভাবে মোকাবিলা করতে পারবে।

এ সময় তিনি পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যু নিয়েও কথা বলেন। জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে বিএনপি নেতার মৃত্যু হয়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।