NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

আন্তর্জাতিক ভলিবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩২ পিএম

>
আন্তর্জাতিক ভলিবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ মেন্স আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩-২ সেট পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দল। চ্যাম্পিনশিপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-২ সেটে উড়িয়ে দিয়েছে শ্রীলংকা। বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে চার দেশ নিয়ে আয়োজিত হচ্ছে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’। 

বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে এই প্রতিযোগিতায়। গতকাল নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে হারিয়ে কিরগিজস্তান ফাইনালে উঠে। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালের বিপক্ষে প্রথম সেটে (২৫-২২) হারে শ্রীলংকা, দ্বিতীয় সেটে (২৫-১৯) ও তৃতীয় সেটে (২৫-১৯) পর পর জয় পায় দলটি। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে (২৫-২০) জয় তুলে নেয় নেপাল। তবে পঞ্চম সেটে (১৫-১০) নেপালকে হারিয়ে তৃতীয় হয় শ্রীলংকা। 

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলংকার ৫ নম্বর জার্সিধারী কাভিস্কা। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।