NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

জাতি গঠনে বিটিভি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৬ এএম

>
জাতি গঠনে বিটিভি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিগত ৫৮ বছর ধরে জাতি গঠনে বাংলাদেশ টেলিভিশন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। গণমাধ্যম মানুষের মনন তৈরি করে, সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। কেবল বস্তুগত উন্নয়নই সব নয়, আত্মিক উন্নয়নও প্রয়োজন। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন।

রোববার (২৫ ডিসেম্বর) রামপুরায় বাংলাদেশ টেলিভিশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত '৫৯ বছরে বাংলাদেশ টেলিভিশন' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৬৪ সালে বিটিভি যখন যাত্রা শুরু করে, সেটি ছিলো বাংলা ভাষার প্রথম টেলিভিশন। তখনো পর্যন্ত ভারতে কোনো টেলিভিশন ছিল না। গত ৫৮ বছর ধরে বিটিভি বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি বহন করে চলছে। নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে বিটিভির অনুষ্ঠানগুলো ভূমিকা রেখেছে। নতুন কুঁড়ির মতো অনুষ্ঠান থেকে বাংলাদেশে বহু শিল্পী তৈরি হয়েছে। বিটিভির আরেকটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ছিল জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করতো।

হাছান মাহমুদ বলেন, মাঝে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধের কারণ জিজ্ঞেস করতে জানা যায়, তাতে নাকি সরকারের সমালোচনা হতো। আমি বললাম, সরকার থাকলে সমালোচনা থাকবেই। ইতিহাসের কোনো সরকার সমালোচনার ঊর্ধ্বে নয়। তারপর আমি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান চালুর নির্দেশ দিলাম।

তিনি বলেন, ভিনদেশি সংস্কৃতির প্রভাব এখন অতিমাত্রায় দেখা যাচ্ছে। বিটিভি যেন আকাশ সংস্কৃতি মুক্ত থাকে, আমি সে আহ্বান জানাবো। কারণ বিটিভি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাদের উচিত দেশীয় সংস্কৃতি লালন করা।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার।