NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

৮ দিন পর করোনায় ফের মৃত্যু


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ১১:০০ এএম

৮ দিন পর করোনায় ফের মৃত্যু

ঢাকা: করোনায় টানা আট দিন মৃত্যুশূন্য দিন ছিল বাংলাদেশ। শনাক্তও কমেছে গেছে অনেক। আট দিন পর আজ রবিবার আবারো করোনায় একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে।

 

 

প্রাণ হারানো নারী চট্টগ্রামের বাসিন্দা। তিনি একটি সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এর আগে সবশেষ গত ১৭ ডিসেম্বর করোনায় আক্রান্ত একজন মারা যান।

গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৪ জনে।

আজ রবিরার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২০২০ সালের মার্চে দেশে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর মোট পাঁচটি ঢেউ মোকাবিলা করতে হয়েছে দেশকে। পঞ্চম ঢেউয়ে শনাক্ত ও মৃত্যু তুলনামূলক কম। বর্তমানে করোনা নিয়ন্ত্রণের পথে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে চীনসহ ইউরোপের শীতপ্রধান দেশগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এ অবস্থায় দেশের সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে বন্দরগুলোতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত বিশ্বে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে বাংলাদেশের করণীয় শীর্ষক এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।