NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

দেশকে স্মার্ট করতে হলে স্মার্ট সড়ক লাগবে : ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৫ এএম

দেশকে স্মার্ট করতে হলে স্মার্ট সড়ক লাগবে : ওবায়দুল কাদের

ঢাকা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশকে স্মার্ট করতে হলে সড়কগুলোকে আরো স্মার্ট করতে হবে। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না।

ওবায়দুল কাদের গতকাল বুধবার সকালে সারা দেশের ১০০টি মহাসড়কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

 

 

ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের বিস্ময়। তাঁর নেতৃত্ব ও অনুপ্রেরণায় আমরা অসাধ্যকে সাধন করছি। ’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী যখন দায়িত্ব দিয়েছিলেন ২০১১ সালের শেষ দিকে, তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি এখানে পারবে কি না। আমি বলেছিলাম, কাজের জায়গা চাই। আমাকে কাজের জায়গা দিন। আপনার ছায়া থাকলে পারব। এরপর দায়িত্ব পাই। ’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে এসব উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী আপনি কী চান, আমি বুঝতাম। আর আমি কী চাই, সেটা মন্ত্রণালয় বুঝতো। আপনার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে আমরা টিম স্পিরিট নিয়ে কাজ করেছি। অনেক বাধা থাকলেও আমরা অতিক্রম করেছি। ’