NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

শূন্য ঘোষিত ৫ আসনের উপ-নির্বাচনে কেন্দ্র নির্ধারণের নির্দেশ


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০১:৩০ পিএম

>
শূন্য ঘোষিত ৫ আসনের উপ-নির্বাচনে কেন্দ্র নির্ধারণের নির্দেশ

জাতীয় সংসদের শূন্য ঘোষিত পাঁচ আসনের উপ-নির্বাচনের ভোটকেন্দ্র আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 
নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, নির্দেশনাটি এরইমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রিটার্নিং অফিসারকে নির্বাচনী এলাকার জন্য ভোটকেন্দ্রের স্থান এবং ভোটাররা যে যে ভোটকেন্দ্রে ভোট দেবেন সেসব স্থানের নাম উল্লেখ করে ভোটকেন্দ্রের ৩ (তিন) গ্রন্থ তালিকা (সফট কপিসহ) ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে দাখিল করতে হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল এই নির্বাচনেও ওইসব ভোটকেন্দ্র বহাল রাখতে হবে। তবে কোনো ভোটকেন্দ্র কোনো প্রার্থীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবাধীন হলে তা কমিশনকে অবহিত করতে হবে। এছাড়াও উল্লিখিত নির্বাচনী এলাকার বেশি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে। উল্লিখিত বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো অভিজ্ঞ প্রিজাইডিং অফিসার নিয়োগের ব্যবস্থা নিতে হবে। 

আগামী ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 

তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারি। সবগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।