NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী? মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল
Logo
logo

ইউক্রেন কখনও একা হবে না, আমরা সঙ্গে আছি: বাইডেন


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০৪:০৩ এএম

>
ইউক্রেন কখনও একা হবে না, আমরা সঙ্গে আছি: বাইডেন

ইউক্রেন কখনও একা হবে হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার যুক্তরাষ্ট্র সফরে যান এবং সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এই মন্তব্য করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম কোনও বিদেশ সফর। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আক্রমণের পর নিজের প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ দীর্ঘমেয়াদী মার্কিন সহায়তার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ‘কখনোই একা ছেড়ে দেওয়া হবে না’ বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি কখনোই একা হবেন না। আমেরিকান জনগণ প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছে এবং আমরা আপনার সাথে থাকব - যতদিন লাগবে।’

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণ বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। শুধু আমাদের অনুপ্রাণিত করছে না, যেভাবে তাদের সাহস এবং কীভাবে তারা তাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে এবং ভবিষ্যতের জন্য সংকল্প বেছে নিয়েছে, তা পুরো বিশ্বকেই অনুপ্রাণিত করবে।’

তিনি বলেন, আমেরিকান জনগণ ইউক্রেনীয়দের পাশে ‘গর্বের সঙ্গে দাঁড়িয়েছে’।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘জাতি হিসাবে ইউক্রেনের অস্তিত্বের অধিকারের ওপর’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নৃশংস হামলার ৩০০ দিন অতিবাহিত হয়ে গেছে।

তিনি বলেন, ‘ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একসাথে ইউরোপ, জাপানসহ অন্যান্য জায়গায় আমাদের মিত্রদের সাথে, প্রয়োজনীয় আর্থিক, মানবিক এবং নিরাপত্তা সহায়তা নিশ্চিত করেছে।’