NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

বিডি হাব সিডনির বিজয় মেলা পরবর্তী ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩০ এএম

বিডি হাব সিডনির বিজয় মেলা পরবর্তী ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠিত

বিডি হাব সিডনি আয়োজিত রবিবার বিজয় মেলায় কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ছোট্ট এক টুকরো বাংলাদেশে রূপ নেয়। প্রবাসে নুতন প্রজন্মের কাছে বিজয়ের গৌরবময় ইতিহাস ও স্মৃতিগাঁথা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সাথে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের পরিচয় করিয়ে দেওয়ার মহতী উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়।

এর ধারাবাহিকতায় বিডি হাব সিডনি সোমবার সন্ধ্যায় তাদের নিজস্ব অডিটোরিয়ামে শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে।

বিডি হাব সিডনির সভাপতি আবদুল খান রতন ও অন্যান্য পরিচালকরা বলেন, সিডনিবাসীদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তারা ছেলে-মেয়েদের নিয়ে একসাথে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও সূর্য সন্তানদের সাথে পরিচিত হয়েছে। তারা উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের মাধ্যমে সিডনিবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনগুলোতেও পাশে থাকার বিনীত অনুরোধ জানান।

 

অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল সম্রাট শফি মণ্ডল। তাকে সঙ্গ দেন ফারিয়া নাজিম, সাকিনা আক্তার ও লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের এটিএন নিউজের সিইও মীর মো. মোতাহার হাসান।