NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

স্থানীয় প্রকল্পে মানসম্মত কাজ নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ০১:৫৭ এএম

>
স্থানীয় প্রকল্পে মানসম্মত কাজ নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রকল্পে মানসম্মত কাজ নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশের আর্থিক সংকট উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে স্থানীয় সরকারের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আজ নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে আবদুল ওয়াদুদ পিন্টু ও রুহুল আমিনকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে দুটি জেলা পরিষদের ১৯ জন নির্বাচিত কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে দেশের জনগণকে বৈশ্বিক সংকটের মধ্যেও ভোগান্তিতে পড়তে না হয়। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে এবং আপনাকে সে দায়িত্ব পালন করতে হবে।

প্রধানমন্ত্রী সারা দেশের প্রতি ইঞ্চি পতিত জমি চাষের আওতায় আনার আহ্বান জানিয়ে বলেন, সব আবাদি জমি যদি চাষের আওতায় আনা যায় তাহলে দেশে কোনো সংকট থাকবে না। এ ব্যাপারে নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি।

বিশ্বব্যাপী সংকট কাটিয়ে উঠতে প্রতিটি খাতে কঠোরতা দেখাতে এবং সঞ্চয়ের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে আমদানি পণ্যের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের স্থানীয় উন্নয়ন তহবিলের যথাযথ ব্যবহার এবং স্থানীয় প্রকল্পের মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনাকে বরাদ্দকৃত স্থানীয় তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করতে হবে। কারণ উন্নয়নের দিক থেকে কোনো এলাকা পিছিয়ে নেই।

তিনি বলেন, গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে ঘর করে দেওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে তালিকা তৈরি করতে হবে। এখন পর্যন্ত দেশের ৩৫ লাখ ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর-বাড়ি করে দেওয়া হয়েছে।