NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

১০০ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ০১:০৪ পিএম

১০০ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: দেশের ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব মহাসড়কের মোট দৈর্ঘ্য প্রায় দুই হাজার ২১ কিলোমিটার। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব মহাসড়ক উদ্বোধন করেন।

২০২১ কিলোমিটার মহাসড়কের মধ্যে ২০৬ দশমিক ৫৪ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৬২১ দশমিক ৬৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১১৯৩ দশমিক ৩৪ কিলোমিটার জেলা মহাসড়ক।

 

এসব মহাসড়ক নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ১৪ হাজার ৯১৫ কোটি টাকা।


১০০টি মহাসড়কের মধ্যে ঢাকা বিভাগে ৬৫৩ দশমিক ৬৬ কিলোমিটারের ৩২টি; ময়মনসিংহে ১৪২ দশমিক ৪৮ কিলোমিটারের ৬টি; চট্টগ্রামে ২৫৮ দশমিক ৯০ কিলোমিটারের ১৫টি; সিলেটে ১০৬ দশমিক ১৮ কিলোমিটারের ৪টি; খুলনায় ৩৫২ দশমিক ২৬ কিলোমিটারের ১৬টি; রাজশাহীতে ১৯৬ দশমিক ৮৭ কিলোমিটারের ৮টি; রংপুরে ২০৩ দশমিক ৯৫ কিলোমিটারের ১৫টি এবং বরিশাল বিভাগে ১০৭ দশমিক ২৬ কিলোমিটারের ৪টি মহাসড়ক।

 

গণভবন প্রান্ত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে গত ৭ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।