NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

আইপিইএফের সুবিধা-অসুবিধা দেখছে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০৭:৫৮ পিএম

আইপিইএফের সুবিধা-অসুবিধা দেখছে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামোতে (আইপিইএফ) যোগ দেওয়া প্রশ্নের সম্ভাব্য সুবিধা ও অসুবিধা বিবেচনা করছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা জানান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) তার নিজস্ব মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

আইপিইএফ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি, কোয়াড এবং ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামো নিয়ে বিতর্ক হয়েছে।

 

সমস্যাটি বোঝার জন্য আমরা বিআইআইএসএসকে অনুরোধ করেছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। ’

 

উল্লেখ্য, কোয়াড হলো অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কৌশলগত নিরাপত্তা সংলাপ। কোয়াড সম্প্রসারিত হলে বাংলাদেশ যদি তাতে যোগ দেয়, তাহলে সম্পর্ক নষ্ট হবে বলে চীন সতর্ক করেছে। গত জুনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আইপিইএফ সম্পর্কে অবহিত করে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ১৩টি অংশীদারি দেশ আইপিইএফ নিয়ে আলোচনা শুরু করেছে। এটি একটি অভিনব অর্থনৈতিক ব্যবস্থা। তিনি এ বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার এবং বাংলাদেশসহ সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারি বৃদ্ধির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।