NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

বিসিএস প্রশাসন-ডিএনসির মধ্যে সমঝোতা স্মারক সই


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:৩২ এএম

>
বিসিএস প্রশাসন-ডিএনসির মধ্যে সমঝোতা স্মারক সই

বিসিএস প্রশাসন অ্যাকাডেমি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মধ্যে রিসার্চ কার্যক্রম পরিচালনা এবং প্রশিক্ষণ প্রদানের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে শাহবাগের বিসিএস প্রশাসন অ্যাকাডেমির কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক সই হয়।

ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ) মু. খালেদুল করিম জানান, এমওইউ সই অনুষ্ঠানে বিসিএস প্রশাসন অ্যাকাডেমির পক্ষে সই করেন রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন। ডিএনসির পক্ষে সই করেন মহাপরিচালক (গ্রেড-১) মো. আবদুল ওয়াহাব ভূঞা। 

মানসম্মত ও তথ্যসমৃদ্ধ গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনা করার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতায় একে অপরের সহযোগিতার প্রয়োজন বলে সম্মত হয় দুপক্ষই। এছাড়া গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত মতামত বা সুপারিশ আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাবে বলেও বলেন তারা।

বিসিএস প্রশাসন অ্যাকাডেমি ও ডিএনসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।