NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১৯, ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আরও শক্তিশালী জাতিসংঘ শান্তিরক্ষা ব্যবস্থার আহ্বান বাংলাদেশের কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুতি নিন, নারী এমপিদের প্রধানমন্ত্রী ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে গেছে : শুভেন্দু অধিকারী নেইমারকে রেখেই বিশ্বকাপ দল ব্রাজিলের রুনা লায়লা থেকে পরীমনি, ঈদে জমবে তারার মেলা মে মাসের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার পবিত্র ঈদুল আজহা ২৮ মে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি
Logo
logo

কানাডায় বাংলাদেশি লেডিস ক্লাব অফ ব্রিটিশ কলম্বিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩২ এএম

কানাডায় বাংলাদেশি লেডিস ক্লাব অফ ব্রিটিশ কলম্বিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভ্যাঙ্কুভার শহরে বাংলাদেশি লেডিস ক্লাব অফ ব্রিটিশ কলম্বিয়ার উদ্যোগে ইস্ট হেস্টিং এলাকায় ঘরহীন মানুষের মাঝে শীতবস্ত্র এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ সময়ে প্রচণ্ড বৈরী আবহাওয়া ও তুষারপাতকে উপেক্ষা করে প্রচুর সংখ্যক লোকের সমাগম হয়।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশি লেডিস ক্লাব অফ ব্রিটিশ কলম্বিয়ার সাধারণ সম্পাদক সায়মা আখি, সিমি রহমান, সেলিনা, জান্নাতি, প্রমি, জেসমিন এবং সিপাসহ আরো অনেকে।

সধারণ সম্পাদক সায়মা আখি বলেন, আমরা প্রতি বছরই এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এবং কানাডায় গ্রহণ করে থাকি। তবে এ বছর শীতের প্রকোপ একটু বেশি হওয়ায় অধিক সংখ্যক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি শুকনো খাবারও সরবরাহ করেছি। লেডিস ক্লাবের সদস্য, আফরোজা, নাজমা, তাননি, তরি, পরি, বুসরা, লাভলিসহ যারা এই উদ্যোগে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা।

উল্লেখ্য, বাংলাদেশি লেডিস ক্লাব অফ ব্রিটিশ কলম্বিয়া বাংলাদেশী মহিলাদের নিয়ে ভ্যানকুভার শহরে ২০২১ সালে গঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। আর তারই উল্লেখযোগ্য অংশ হিসেবে এই শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।